সিরাজদিখানে সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার

মুন্সীগঞ্জের সিরাজদিখানে এক বছরের সাজাপ্রাপ্ত দীর্ঘদিনের পলাতক আসামী পলাশ দেওয়ানকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার ২০ আগষ্ট দিবাগত রাত ২ টায় উপজেলার ইছাপুরা ইউনিয়নের পূর্ব শিয়ালদি টিটন দেওয়ানের বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

এ বিষয়ে সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ বোরহান উদ্দিন বার্তা বাজারকে জানান, এক বছরের সাজাপ্রাপ্ত আসামী পলাশ দেওয়ান কে বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে গ্রেফতার করি। আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

মোঃ মিজানুর রহমান/বার্তা বাজার/শাহরিয়া

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর