পাবনায় জেলা আ.লীগের ২১ আগষ্ট গ্রেনেড হামলা দিবস পালন

পাবনায় ২১ আগষ্ট গ্রেনেড হামলা দিবস পালন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল সাড়ে ১১ টায় জেলা আওয়ামীলীগ কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে জেলা ভারপ্রাপ্ত সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল রহিম লাল’র সভাপতিত্বে বক্তব্য দেন জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও সদর আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স।

অনুষ্ঠানে জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক বিজয় ভূষণ রায়’র পরিচালনায় আরো বক্তব্য দেন

জেলা শ্রমিকলীগের সভাপতি ফুরকান আলী,ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক প্রদীপ কুমার সাহা, জেলা যুবলীগের আহ্বায়ক আলী মূর্তুজা বিশ্বাস সনি,যুগ্ন আহ্বায়ক শিবলী সাদিক,জেলা যুব মহিলা লীগের সভাপতি আরেফা খানম শেফালী, সাধারন সম্পাদক কোহিনুর ফেরদৌস কনা,জেলা স্বেচ্চাসেবকলীগের সভাপতি আহমদ শরীফ ডাবলু,জেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি ফিরোজ আলী,সাধারন সম্পাদক তাজুল ইসলাম প্রমুখ।

মোঃমাসুদ রানা/বার্তা বাজার/শাহরিয়া

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর