নেইমারকে নিয়ে বার্সেলোনায় ফিরলেন মেসি

মেসি ও নেইমার। ছবি- সংগৃহীত

স্প্যানিশ ক্লাব বার্সেলোনার সঙ্গে ২১ বছরের সম্পর্কের ইতি টেনে ফরাসি ক্লাব প্যারিস সেইন্ট জার্মেইতে (পিএসজি) যোগ দিয়েছেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি।

পিএসজিতে যোগ দিলেও এখনো ক্লাবটির হয়ে অভিষেক হয়নি মেসির। ইতোমধ্যে পিএসজি তিনটি ম্যাচ খেলেছে। তবে কোনো ম্যাচে নামা হয়নি মেসি।

এবার ছুটি পেয়ে বার্সেলোনায় ফিরে গেছেন তিনি। প্যারিসে এখনও হোটেলে থাকছেন মেসি। নিজের এবং পরিবারের মন মতো বাসা খুঁজে পাননি তিনি। তাই ছুটি পেয়েই বার্সেলোনায় প্রিয় ঠিকানায় ছুটে গেছেন তিনি।

তবে বার্সেলোনায় কিছুদিন থেকে আবারও প্যারিসে ফিরতে হবে তাকে। আগামী ২৯ আগস্ট রেইমসের বিপক্ষে মাঠে নামবে পিএসজি। ধারণা করা হচ্ছে এই ম্যাচ দিয়েই পিএসজির জার্সিতে অভিষেক হবে এই তারকার। আর এটা সত্যি হলে দলের অনুশীলনে যোগ দিতে হবে মেসিকে।

মেসির সঙ্গে বার্সেলোনায় গেছেন বন্ধু নেইমারও। মেসির মতো নেইমারও মাঠের বাইরে রয়েছেন। শোনা যাচ্ছে পুরনো বন্ধু লুইস সুয়ারেজের সঙ্গে দেখা করেছেন মেসি-নেইমার। যিনি বর্তমানে অ্যাটলেটিকো মাদ্রিদের হয়ে খেলছেন।

বার্তা বাজার/নব

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *