২ ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি বনানীর আগুন, কাজ করছে ১৪ ইউনিট

রাজধানীর বনানী চেয়ারম্যান বাড়ি এলাকায় আনন্দ টিভি ভবনের তৃতীয় তলায় আগুন দুই ঘণ্টা পার হয়ে গেলেও এখনো নিয়ন্ত্রণে আসেনি। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৪টি ইউনিট এখন কাজ করছে।

শনিবার (২১ আগস্ট) সকাল ৯টা ১০ মিনিটে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট ঘটনাস্থলে গেছে। কিন্তু আগুন নিয়ন্ত্রণে না আসায় ১০ টি থেকে বাড়িয়ে ১৪টি ইউনিট এখন কাজ করছে।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত সকাল ১১ টায়ও আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের সদস্যরা।

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা জিয়াউর রহমান বলেন, চেয়ারম্যান বাড়ি আনন্দ টিভির ভবনের তৃতীয় তলায় আগুন লেগেছে। আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি সেখানে ক্রেস্ট তৈরি করত। ভবনটির দ্বিতীয় তলায় আনন্দ টিভির অফিস রয়েছে।

তিনি আরও বলেন, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট থেকে বাড়িয়ে ১৪টি ইউনিট কাজ করছে। আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে।

বার্তা বাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর