আজ আদালতে হাজির করা হবে পরীমনিকে

রাজধানীর বনানী থানায় মাদকদ্রব্য আইনে করা মামলায় ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা পরীমনির তৃতীয় দফায় রিমান্ড শেষে তাকে আজ আদালতে হাজির করা হবে।

শনিবার (২১ আগস্ট) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হবে পরীমনিকে।

এর আগে বৃহস্পতিবার (১৯ আগস্ট) তৃতীয় দফায় পরীমনির একদিনের রিমান্ড মঞ্জুর করেন ঢাকা মহানগর হাকিম আতিকুল ইসলাম।

গত ৫ আগস্ট পরীমনির চারদিন ও ১০ আগস্ট দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। এরপর ১৬ আগস্ট পরীমনির ৫ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির পুলিশ পরিদর্শক কাজী গোলাম মোস্তফা।

পরে আদালত বৃহস্পতিবার শুনানির দিন ধার্য করে এবং শুনানি শেষে পরীমনির একদিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

উল্লেখ্য, গত ৪ আগস্ট (বুধবার) পরীমনির বনানীর বাসায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ পরীমনিকে আটক করে র‍্যাব। এ ঘটনায় পরের দিন র‌্যাব বাদী হয়ে বনানী থানায় পরীমনির বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা করে।

বার্তা বাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর