ময়মনসিংহে আরও ১৪ জনের প্রাণহানি

করোনায় মৃত্যু। ছবি-সংগৃহীত

করোনাভাইরাসে আক্রান্ত ও উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে আরও ১৪ জনের মৃত্যু হয়েছে।

শনিবার (২১ আগস্ট) সকালে এ তথ্য নিশ্চিত করেছেন হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. মহিউদ্দিন খান মুন।

তিনি জানান, শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় ১৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে আটজন করোনায় ও ছয়জন উপসর্গ নিয়ে মারা গেছেন।

করোনায় যারা মারা গেছেন- ময়মনসিংহ সদরের মনসুর আলী (৪৮), এ কে শামসুল হক (৭৫), বদিউজ্জামান (৭৫), ত্রিশালের আসমা (৪০), ভালুকার নার্গিস (৬৫), মুক্তাগাছার হাবিবুর রহমান সেলিম (৫৫), জামালপুর সদরের নূরজাহান (৬৫) এবং শেরপুর নালিতাবাড়ির সুরুজ্জামান (৮০)।

উপসর্গ নিয়ে যারা মারা গেছেন- ময়মনসিংহ সদরের ফাতেহা (৭০), ফুলবাড়িয়ার আব্দুর রাজ্জাক (৭০), হালুয়াঘাটের আব্দুল হালিম (৬০), নেত্রকোনা সদরের সেলিনা (৪৫), সেলিনা (৬০), পূর্বধলার সাবিত্রী রায় (৬০)।

ডা. মহিউদ্দিন খান মুন বলেন, হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন ২৩ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩৪ জন। হাসপাতালের আইসিইউতে ২২ জনসহ মোট ২৪৭ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন।

বার্তা বাজার/নব

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *