বনানীতে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ১০ ইউনিট

বনানীতে আনন্দ টিভির ভবনে আগুন। ছবি- সংগৃহীত

রাজধানীর বনানী চেয়ারম্যান বাড়ি এলাকায় একটি ভবনের তৃতীয় তলায় আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট কাজ করছে।

শনিবার (২১ আগস্ট) সকাল ৯টা ১০ মিনিটে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট ঘটনাস্থলে গেছে।

গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা জিয়াউর রহমান।

তিনি বলেন, চেয়ারম্যান বাড়ি আনন্দ টিভির ভবনের তৃতীয় তলায় আগুন লেগেছে। আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি সেখানে ক্রেস্ট তৈরি করত। ভবনটির দ্বিতীয় তলায় আনন্দ টিভির অফিস রয়েছে।

তিনি আরও বলেন, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট কাজ করছে। এখন পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি। আগুনে হতাহত বা ক্ষয়ক্ষতির পরিমাণ এবং আগুন লাগার কারণ জানা যায়নি।

বার্তা বাজার/নব

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *