কথিত মডেল ফারিয়া মাহবুব পিয়াসার হাতে থাকা ভয়ঙ্কর সেই অস্ত্রের উৎসের তথ্য দিয়ে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
জবানবন্দিতে তিনি বলেছেন, যে উজি অস্ত্র হাতে নিয়ে তিনি ছবি তুলেছিলেন; সেই অস্ত্রটির মালিক ইনডেক্স গ্রুপের এমডি সফিউল্লাহ আল মুনির ওরফে ইনডেক্স মুনির ওরফে পীরজাদা মুনির।
মুনিরের অফিসেই তিনি অস্ত্রটি হাতে নিয়ে ছবি তুলেন। সফিউল্লাহ আল মুনির ওরফে ইনডেক্স মুনির ওরফে পীর মুনিরের গ্রামের বাড়ি টাঙ্গাইলে।
খিলক্ষেত থানায় মাদক দ্রব্য আইনে দায়ের করা মামলায় তিন দিনের রিমান্ড শেষে বৃহস্পতিবার (১৯ আগস্ট) আদালতে হাজির করা হয়।
আদালতে তিনি এই মাদক মামলায় স্বীকারোক্তি মূলক জবানবন্দি প্রদান করেন। মামলাটি সিআইডি তদন্ত করছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, তিন দিনের রিমান্ডে সিআইডির জেরায় পিয়াসা অনেক গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে।
বার্তা বাজার/এসবি