পরীমনির জীবন কাহিনী নিয়ে নির্মাণ হবে সিনেমা!

ঢাকায় সিনেমার আলোচিত সমালোচিত চিত্রনায়িকা পরীমনি বিপুল পরিমাণ মাদকসহ নিজ বাসা থেকে গ্রেপ্তার হয়েছেন। শুনানি শেষে জামিন না-মঞ্জুর করে আদালত আবারও নায়িকার একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন। ঢাকায় সিনেমার এই চিত্রনায়িকা ‘টক অব দ্য কান্ট্রি’তে পরিণত হয়েছেন। পরিমনির জীবনের গল্প সিনেমার কাহিনীকেও হার মানায়। আর তাই পরীর জীবনীকে বড় পর্দায় তুলে আনতে চান প্রযোজক খোরশেদ আলম খসরু।

সেই সিনেমার গল্পে থাকবে গ্রামের সাধারণ মেয়ে স্মৃতি থেকে আজকের পরীমনির হয়ে উঠার গল্প এবং কি পরীকে নিয়ে চলা বর্তমান ঘটনা (মাদক মামলা)। এটি তখনই সম্ভব হবে, যদি পরীমণি সম্মতি দেন।

এ প্রসঙ্গে প্রযোজক খোরশেদ আলম খসরু সংবাদ মাধ্যমকে বলেন, ‘পরীমণি রাজি থাকলে তার জীবনী নিয়ে সিনেমা নির্মাণ করতে চাই। এমনকি আমি চাই, নায়িকা হিসেবে সেই সিনেমায় পরীমণি অভিনয় করুক।’

এই চলচ্চিত্র প্রযোজক আরো জানান, মুক্ত হয়ে আসার পর পরী মনিকে এমন একটি সিনেমায় অভিনয়ের প্রস্তাব দেবেন তিনি।

বার্তা বাজার/এসবি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর