সিলেটে নগরীতে আগামীকাল জরুরি মেরামত ও সংরক্ষণ কাজের জন্য ৪১টি এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে । শনিবার (২১ আগস্ট) এসব এলাকায় সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত বিদ্যুৎ থাকবে না।
শুক্রবার (২০ আগস্ট) সিলেটের বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিউবো) বিক্রয় ও বিতরণ বিভাগ বিষয়টি নিশ্চিত করেছে।
বিদ্যুৎ উন্নয়ন বোর্ড জানায়, জরুরি মেরামত, সংরক্ষণ ও গাছ-পালার শাখা-প্রশাখা কাটা কাজের জন্য শনিবার বিদ্যুৎ এর ৩৩/১১ কেভি উপকেন্দ্রের আওতাধীন কিছু এলাকাতে সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত বিদ্যুৎ থাকবে না।
এলাকা গুলো হলো-১১ কেভি ওসমানী মেডিকেল ফিডারের ভাতালিয়া, নোয়াপাড়া, উদ্যম আবাসিক এলাকা, লামাবাজার, রিকাবী বাজার, দরগা মহল্লা, মধু শহীদ, মুন্সীপাড়া, কাজলশাহ, পুলিশ লাইন, ওসমানী মেডিকেল রোড, শাপলার গলি এলাকাসমূহ। এবং ১১ কেভি নবাব রোড ফিডারের নবাব রোড, বর্ণমালা পয়েন্ট, মনিপুরী বস্তি, সাগরদিঘীর পাড়, প্রেসক্লাব, সুবিদ বাজার (আংশিক), কেওয়াপাড়া, মীরের ময়দান, বাংলাদেশ বেতার ইত্যাদি এলাকাসমূহ।
বার্তা বাজার/এসবি