যশোরে যুবককে ছিনতাইকারীর ছুরিকাঘাত

ছুরিকাঘাতে আহত যুবক। ছবি: বার্তা বাজার

যশোর শহরের প্যারীস রোডে এক যুবক কে ছুরিকাঘাত করেছে ছিনতাইকারীরা। এ ঘটনায় গুরুতর আহত হয় ওই যুবক।মশুক্রবার(২০ আগস্ট) সন্ধ্যায় এ ঘটনা ঘটে।

আহত ওই যুবক যশোর শহরের মোল্লাপাড়া সবুর এর ছেলে সাগর। তিনি কলেজ ছাত্র। সাগর বার্তা বাজার কে জানায়, সন্ধ্যা আনুমানিক ৭ টা নাগাদ প্যারিস রোড থেকে বাসার দিকে যাবার সময় একদল ছিনতাইকারী মোটরসাইকেল যোগে তাকে ২ থেকে ৩ বার ফোলো করে তার সামনে থেকে আনাগোনা করে।

অতপর, সাগরের গতীরোধ করে সাগরের কাছ থেকে মোবাইল ও মানিব্যাক ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এতে সাগর বাধা দিলে সাগরের পিঠে এলোপাতাড়ি চাকু দিয়ে আঘাত করে পালিয়ে যায়। পরে সাগরের বন্ধুরা তাকে রাস্তা থেকে আহত অবস্থায় তুলে যশোর সদর হাসপাতালে ভর্তি করেন। সাগরের পিঠে তিন জায়গায় গুরুতর জখম হয়েছে।

এ ঘটনায় আসামিদের শনাক্ত করে আটকের জন্য কাজ করছে পুলিশ।

এ্যান্টনি দাস(অপু)/বার্তা বাজার/টি

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *