ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলায় ৮০ বছর বয়সী একজন মহিলা ও ৭০ বছর বয়সী একজন মহিলা করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে। তাদের মধ্যে একজন সদর হাসপাতালের আইসোলেশন সেন্টারে ও অন্যজন নিজ বাসভবনে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় নতুন ২৩ জন সহ জেলায় নতুন ৪৬ জনের করোনা ভাইরাস আক্রান্ত শনাক্ত হয়েছে। জেলায় সংক্রমণের হার ২২.২২% ছাড়িয়েছে।
এখন পর্যন্ত জেলায় এন্টিজেন ও পিসিআর ল্যাবের রিপোর্টে সর্বশেষ ১০৭০১ জনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।
এখন পর্যন্ত জেলায় ৭০৭০ জন করোনা ভাইরাস থেকে আরোগ্য লাভ করেছে।
সর্বশেষ জেলায় ১৫৫ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছে।
শুক্রবার (২০ আগস্ট ) রাতে জেলা সিভিল সার্জন ডা. মুহাম্মদ একরাম উল্লাহ নিশ্চিত করেন।
ঢাকা ন্যাশনাল ইনস্টিটিউট অব ল্যাবরেটরি মেডিসিন এন্ড রেফারেল সেন্টারের পিসিআর, ব্রাহ্মণবাড়িয়া মেডিক্যাল কলেজ এন্ড হাসপাতালের পিসিআর ল্যাবের ও ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের র্যাপিড এন্টিজেন ল্যাবের ২০৭ টি রিপোর্টে নতুন আরও ৪৬ জন করোনা ভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছে।
যার মধ্যে সদর উপজেলায় ২৩ জন, নাসিরনগর উপজেলায় ০২ জন, সরাইল উপজেলায় ০৪ জন, আখাউড়া উপজেলায় ০৩ জন, নবীনগর উপজেলায় ০১ জন, বিজয়নগর উপজেলায় ০৬ জন ও কসবা উপজেলায় ০৭ জন শনাক্ত হয়েছে।
সর্বশেষ জেলায় ১০৭০১ জন করোনা ভাইরাস আক্রান্ত হয়েছে। যার মধ্যে সদর উপজেলায় ৪০৩৭ জন, নাসিরনগর উপজেলায় ২৯২ জন, সরাইল উপজেলায় ৫৯৯ জন, আশুগঞ্জ উপজেলায় ৯৭৩ জন, বিজয়নগর উপজেলায় ৩১৪ জন, নবীনগর উপজেলায় ১৬৭২ জন, আখাউড়া উপজেলায় ৫৩৪ জন, কসবা উপজেলায় ১৫৪২ জন ও বাঞ্ছারামপুর উপজেলায় ৭৩৮ জন শনাক্ত হয়েছে।
সর্বশেষ জেলায়৭০৭০ জন রোগী করোনা ভাইরাস থেকে সুস্থ হয়েছে। যার মধ্যে সদর উপজেলায় ২২২১ জন, নাসিরনগর উপজেলায় ২৪২ জন, সরাইল উপজেলায় ৩৫৪ জন, আশুগঞ্জ উপজেলায় ৭১৬ জন, বিজয়নগর উপজেলায় ২২৫ জন, নবীনগর উপজেলায় ১২৩১ জন, আখাউড়া উপজেলায় ৪২৮ জন, কসবা উপজেলায় ১১৮৩ জন ও বাঞ্ছারামপুর উপজেলায় ৪৭০ জন সুস্থ হয়েছে।
সর্বশেষ ব্রাহ্মণবাড়িয়ায় ১৫৫ জন করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। যার মধ্যে সদর উপজেলায় ৪১ জন, নাসিরনগর উপজেলায় ০৫ জন, সরাইল উপজেলায় ১৩ জন, আশুগঞ্জ উপজেলায় ২০ জন, বিজয়নগর উপজেলায় ০৬ জন, নবীনগর উপজেলায় ৩৭ জন, আখাউড়া উপজেলায় ২০ জন, কসবা উপজেলায় ০৭ জন ও বাঞ্ছারামপুর উপজেলায় ০৬ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছে।
উল্লেখ্য, ব্রাহ্মণবাড়িয়ায় এখন পর্যন্ত ১০৭০১ জন আক্রান্তের মধ্যে ৭০৭০ জন সুস্থ হয়েছেন। কিন্তু এখনো করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ৩৪৭৬ জন রোগী আইসোলেশনে আছে ও সেলফ আইসোলেশনে ৩৪৩১ জন আছে। প্রাতিষ্ঠানিক আইসোলেশনে চিকিৎসা পাচ্ছে ৪৫ জন রোগী।
সর্বশেষ গত ২৪ ঘন্টায় জেলায় করোনা ভাইরাস শনাক্তের জন্য ৬৩৮ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। গত ২৪ ঘন্টায় নতুন ২০৭ জনের করোনার রিপোর্ট প্রকাশ হয়েছে৷
এখন পর্যন্ত জেলায় ৫৯৪৪৬ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে৷ যার মধ্যে পাওয়া ৫৮৫২২ জনের করোনা ভাইরাসের রিপোর্টে জেলায় সর্বমোট ১০৭০১ জন আক্রান্ত হয়েছে৷
মো রাসেল আহমেদ/বার্তা বাজার/টি