বৈশ্বিক উদ্যোগ কোভ্যাক্সের আওতায় বাংলাদেশকে দেওয়া জাপানের উপহারের টিকার চতুর্থ চালান ঢাকায় আসছে। শুক্রবার (২০ আগস্ট) ঢাকার উদ্দেশ্যে টোকিও ছেড়েছে টিকা নিয়ে আসা বিমনিটি। জাপানের স্থানীয় সময় অনুযায়ী শুক্রবার রাতে নিপ্পন এয়ার ওয়েজের একটি ফ্লাইট সাত লাখ ৮১ হাজার ৪৪০ ডোজ অ্যাস্ট্রাজেনেকার টিকা নিয়ে নারিতা আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়েছে।
আগামীকাল শনিবার (২১ আগস্ট) ক্যাথে প্যাসিফিক এয়ারলাইনসের একটি ফ্লাইটে এই টিকা ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।
শুক্রবার সন্ধ্যায় টোকিও বাংলাদেশ দূতাবাস ফেসবুক পেজে এ তথ্য জানিয়েছে।
বার্তা বাজার/এসবি