করোনার কারণে প্রায় দুই বছর শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় জাতিকে অন্ধকার ভবিষ্যতের দিকে ঠেলে দেওয়া হচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এমপি।
সরকারের কাছে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবি জানিয়ে জিএম কাদের বলেন, এখনই পরীক্ষামূলকভাবে হলেও শিক্ষাপ্রতিষ্ঠানগুলো খুলে দেওয়া হোক।
শুক্রবার (২০ আগস্ট) দুপুরে লালমনিরহাট শহরে গিয়াস উদ্দিন উচ্চ বিদ্যালয় ও কবি শেখ ফজলুল করীম বালিকা বিদ্যালয়ের একাডেমিক ভবন উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
এসময় স্থানীয় প্রশাসনিক কর্মকর্তা ও জাতীয় পার্টির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বার্তা বাজার/এসবি