করোনাকালীন পরিস্থিতিতে শেরপুর জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেক্টনিক মিডিয়ার সাংবাদিকদের মাঝে প্রধানমন্ত্রীর দেয়া আর্থিক প্রণোদনার চেক বিতরণ করা হয়েছে।
শুক্রবার (২০ আগস্ট) বিকেলে শিল্পকলা একাডেমির মিলনায়তনে এ চেক বিতরণ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান এমপি।
অনুষ্ঠানে জেলা প্রশাসক মো. মোমিনুর রশীদের সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন জাতীয় সংসদের সরকার দলীয় হুইপ বীর মুক্তিযোদ্ধা মো. আতিউর রহমান আতিক এমপি।
শেরপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিনের সঞ্চালনায় বক্তব্য দেন পুলিশ সুপার হাসান নাহিদ চৌধুরী, শেরপুর পৌরসভার মেয়র আলহাজ্ব গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন, শেরপুর প্রেস ক্লাবের সভাপতি মো. শরিফুর রহমান।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, শেরপুরের ৪৬ জন গণমাধ্যমকর্মীকে দ্বিতীয় পর্যায়ের এ আর্থিক সহায়তা প্রদান করা হলো। প্রত্যেককে ১০ হাজার টাকা করে দেওয়া হয়।
এর আগে প্রথম পর্যায়ে আরো ১৬ জনকে এ আর্থিক সহায়তার চেক প্রদান করা হয়েছিল।
বার্তা বাজার/টি