করোনার টিকা পাবেন ১৮ বছর বয়সী শিক্ষার্থীরাও

এখন থেকে করোনার টিকা নিতে পারবেন ১৮ বছর বয়সী শিক্ষার্থীরাও। শুধু মাত্র শিক্ষার্থীদের করোনার টিকা নিবন্ধনের জন্য জন্য টিকা নিবন্ধনের অ্যাপ সুরক্ষাতেও পরিবর্তন আনা হয়েছে। গতকাল বৃহস্পতিবার (১৯ আগস্ট) রাতে সুরক্ষা অ্যাপে ১৮ বছর বা তদূর্ধ্ব ছাত্র-ছাত্রীদের টিকা নিবন্ধনের অপশন দেখা যাচ্ছে।

এদিকে, সরকার টিকা নেয়ার জন্য সর্বনিম্ন বয়সসীমা ২৫ বছর নির্ধারণ করেছিল। দেশে টিকা নিবন্ধন শুরুর প্রাথমিক পর্যায়ে টিকা নেওয়াদের বয়স সর্বনিম্ন বয়স ৫৫ বছর বেঁধে দেওয়া হয়। পরে নিবন্ধন কম হওয়ায় কমিয়ে ৪০ বছর করা হয়।

গত ৮ ফেব্রুয়ারি করোনার টিকা নিতে নিবন্ধনের জন্য ৪০ বছর বয়সসীমা নির্ধারণ করে সরকার। এরপর গত ১৯ জুলাই করোনার টিকা নেওয়ার সর্বনিম্ন বয়স ৩০ বছর নির্ধারণ করে স্বাস্থ্য অধিদপ্তর।

বার্তা বাজার/এসবি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর