৪১ দিন জামাতে নামাজ পড়ায় আনোয়ারায় ৭ কিশোর পুরস্কৃত

মসজিদ কমিটির পক্ষ থেকে বাইসাইকেল বিতরণ করছেন। ছবি: বার্তা বাজার

টানা ৪১ দিন পাঁচ ওয়াক্ত নামাজ জামাতে আদায় করায় ৭ কিশোর পুরস্কৃত করা হয়েছে আনোয়ারা উপজেলার এক মসজিদ কমিটি। এসব নিয়মিত নামাজ আদায়ের পুরস্কার হিসেবে কিশোরদের প্রত্যেককে বাইসাইকেল দিয়েছেন তারা। এছাড়াও ১৪ শিশু-কিশোরদের একটি করে জায়নামাজ ও ফ্যান প্রদান করেছেন তারা।

এমন অভিনব কর্মসূচি পালন করেছে উপজেলার শিলাইগড়া (ঝ.বা.শি) হযরত আবু বক্কর সিদ্দিক (রহ.) জামে মসজিদ পরিচালনা কমিটি। শিশু কিশোরদের নামাজে আগ্রহী করতেই এই সাইকেল বিতরণ কর্মসূচি হাতে নেয়া হয়েছে বলে জানিয়েছে মসজিদ কর্তৃপক্ষ।

শুক্রবার (২০ আগস্ট) বাদে জুমা অনুষ্ঠানিকভাবে ওই কিশোরদের পুরস্কার হিসেবে বাইসাইকেল দেয়া হয়।

পুরস্কার বিতরণ অনুষ্ঠান প্রধান অতিথি ছিলেন সমাজসেবক মুহাম্মদ নুরুল হুদা মনসুরী এফ সি এ। মুহাম্মদ হাফিজ উদ্দীনের সভাপতিত্বে ও খোরশেদুল আলমের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ঝিবাশি উচচ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ আবু জাহের চৌধুরী, ব্যাংকার মুহাম্মদ সিরাজুল ইসলাম, উদ্বোধক ছিলেন মওলানা মুহাম্মদ মফিজুর রহমান,স্বাগতম বক্তব্য রাখেন আনোয়ারা প্রেস ক্লাবের সভাপতি এম.আনোয়ারুল হক. সাবেক সাধারণ সম্পাদক এম. নুরুল ইসলাম। এলাকার গণ্যমান্য ব্যাক্তি বর্গরা এতে উপস্থিত ছিলেন।

মসজিদ কমিটির সূত্রে জানা গেছে,গত ১৩ মার্চ থেকে এই প্রতিযোগিতা শুরু হয় যেখানে ওই এলাকার ২১ জন শিশু-কিশোর অংশ নেয়।

হুমায়ূন কবির শাহ্ সুমন /বার্তা বাজার/টি

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *