পাকুন্দিয়ায় সিএনজি চাপায় সাইকেল আরোহীর মৃত্যু

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় সড়ক দুর্ঘটনায় মাইনুউদ্দীন (৬০) নামের একজনের মৃত্যু হয়েছে। সকাল সাড়ে ৯ টার দিকে উপজেলার জামতলা বাজারে সিএনজির সাথে সংঘর্ষে গুরুতর আহত হলে চিকিৎসাধীন অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজে তার মৃত্যু হয়। সে নারান্দি গাংগল পাড়া গ্রামের মৃত হাসু মিয়ার ছেলে।

স্থানীয় বাসিন্দা মুজিবুর রহমান সোহাগ বার্তা বাজারকে জানান, সকালে মাইনুউদ্দীন তার মেয়ের বাড়ি উপজেলার পোড়াবাড়িয়া এলাকা থেকে সাইকেলে করে বাড়ি ফিরছিলো। পথিমধ্যে, জামতলা বাজারের কাছে আসলে একটি সিএনজি তাকে চাপা দেয়।

এ সময় তিনি গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর সাড়ে ১২ টার দিকে তার মৃত্যু হয়।

পাকুন্দিয়া থানার ওসি সারোয়ার জাহান ঘটনার সত্যতা নিশ্চিত করে বার্তা বাজারকে জানান, ঘাতক সিএনজিসহ চালককে আটক করা হয়েছে। আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

হুমায়ুন কবীর/বার্তা বাজার/এস.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর