ভাইয়ের হাতে ভাই খুন!

জামালপুরের মেলান্দহে জমি সংক্রান্ত বিরোধের জেরে ভাইয়ের হাতে ভাই খুন হয়েছে। শুক্রবার (২০ আগস্ট) দুপুরে হত্যাকাণ্ডের এই ঘটনা ঘটে।

মেলান্দহ থানার ওসি এমএম ময়নুল ইসলাম জানান, মেলান্দহের নাংলা ইউনিয়নের বন্দরৌহা গ্রামের এনামুল হক পিতা আব্দুল মান্নানের কাছ থেকে জমি লিখে নেন। এর জেরে এনামুলের সাথে তার ভাই জাকিরুলের বিরোধ চলে আসছিলো।

তিনি আরও বলেন, শুক্রবার দুপুরে দুই ভাইয়ের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে বড় ভাই এনামুল ক্ষিপ্ত হয়ে ছোট ভাইয়ের মাথায় আঘাত করলে ঘটনাস্থলেই জাকিরুল মারা যায়। পরে ঘটনাস্থল থেকে পুলিশ মৃতদেহ উদ্ধার ও ঘাতক এনামুলকে গ্রেপ্তার করেছে। মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

বার্তা বাজার/টি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর