নামাজ শেষে বাড়ি ফেরা হলো না শিশু হোসাইনের!

বাস চাপায় নিহত শিশু হোসাইন। ছবি: বার্তা বাজার

নামাজ শেষে বাড়ি ফেরা হলো না শিশু হোসাইনের। মসজিদ থেকে নামাজ শেষে মহাসড়ক পার হতে গিয়ে বাস চাপায় পৃষ্ট হয়ে মারা যায় শিশু হোসাইন। শুক্রবার (২০ আগস্ট) দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের সোনারামপুরে এই দুর্ঘটনাটি ঘটে।

নিহত শিশু হোসাইন মিয়া সোনারামপুরে কলা বাগান এলাকার রিক্সা চালক ইরন মিয়ার ছেলে।

নিহতের পরিবার সূত্রে জানাযায়, শুক্রবার জুম্মার নামাজ পড়তে বাড়ি থেকে বের হয় হোসাইন ও তার ২ সহযোগী। নামাজ শেষে বাড়ি ফেরার পথে হোসাইন ও তার ২ সহযোগী মিলে মহাসড়ক পার হতেই ব্রাহ্মণবাড়িয়া গামী সোহাগ পরিবহনের একটি বাস শিশুটিকে চাপা দেয়।

এতে ঘটনাস্থলেই শিশু হোসাইনের মৃত্যু হয়। এসময় হোসাইনের ২ সহযোগী অল্পের জন্য প্রাণে বেঁচে যায়।

খাটিহাতা হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক নজরুল ইসলাম জানান, ঘটনাস্থল থেকে শিশু মরদেহ উদ্ধার করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। সোহাগ পরিবহনের বাসটি আটক করা হয়েছে। তবে বাসের ড্রাইবারকে আটক করা সম্ভব হয়নি।

সন্তোষ চন্দ্র সূত্রধর/বার্তা বাজার/টি

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *