ধামইরহাটে চিরকুট লিখে মাদ্রাসা ছাত্রের আত্মহত্যা

‘আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়, পারলে তোমরা আমাকে সকলেই মাফ করে দিও’ এভাবেই চিরকুট লিখে নওগাঁর ধামইরহাটে গলায় ফাঁস দিয়ে মো. আলম (১৭) নামের এক মাদ্রাসা ছাত্র আত্মহত্যা করেছে।

বৃহস্পতিবার ( ১৯ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার জাহানপুর ইউনিয়নের শল্পি কলোনি পড়া নামক এলাকায় এই ঘটনাটি ঘটেছে। সে ওই এলাকার আব্দুস সালামের ছেলে এবং রূপনারায়ণপুর কোকিল সম্মিলিত আলিম মাদ্রাসার দশম শ্রেনীর ছাত্র।

স্থানীয়রা জানান, ওইদিন রাতের খাবার খেয়ে ছোটভাই কে নিয়ে নিজ ঘরে শুয়ে পরেন মো. আলম। পরে নিজ ঘরের তালার তীর (বড়ঙ্গা)র সহিত রশ্মি দিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন সে। শুক্রবার (২০ আগস্ট) বিকালে পারিবারিক কবরস্থানে তার লাশ দাফন করা হয়। এর আগেও সে বেশ কয়েকবার আত্মহত্যা করার চেষ্টা করেছিলে বলেও জানান এলাকাবাসী।

ধামইরহাট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুল গণি জানান, খবর পেয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। কোনো অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে এবং থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

রেজুয়ান আলম/বার্তা বাজার/টি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর