পুলিশ কনস্টেবল নিয়োগের লক্ষ্যে ধামইরহাটে সংবাদ সম্মেলন

নওগাঁর ধামইরহাটে পুলিশের আইজিপি ড. বেনজীর আহমেদ কর্তৃক প্রবর্তিত নতুন নিয়মে সর্বাধিক স্বচ্ছতার ভিত্তিতে পুলিশ কনস্টেবল নিয়োগ এর লক্ষ্যে অনুষ্ঠিত প্রচার-প্রচারণা বিষয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২০ আগষ্ট) বেলা সাড়ে ১১ টায় থানার হলরুমে নওগাঁ জেলা পুলিশ এর আয়োজনে অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন নওগাঁ পুলিশ সুপার প্রকৌশলী আবদুল মান্নান মিয়া।

এ সময় উপস্থিত ছিলেন, থানার ওসি আবদুল মমিন, পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আবদুল গনি. উপপরিদর্শক (এসআই) মো. আলমগীর হোসেন, উপপরিদর্শক (এসআই) মো. মাসুদ রানা, ধামইরহাট মডেল প্রেসক্লাবের সভাপতি নুরুন্নবী ফারুকী প্রমুখ।

এ বিষয়ে ওসি আবদুল মমিন বলেন, কেবলমাত্র অনলাইনে আবেদনের মাধ্যমে স্বচ্ছতার ভিত্তিতে এ নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে। এখানে ঘুষ বা দুর্নীতি কোনো সুযোগ নেই।

রেজুয়ান আলম/বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর