দলীয় পরিচয়ের আড়ালে কোনো অপরাধী কোনোদিন পার পায়নি: কাদের

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। ফাইল ছবি

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, আইনের শাসন প্রতিষ্ঠায় আওয়ামী লীগ সবসময় বদ্ধপরিকর। দলীয় পরিচয়ের আড়ালে কোনো অপরাধী কোনোদিন পার পায়নি, পাবেও না।

শুক্রবার (২০ আগস্ট) এক বিবৃতিতে এ কথা বলেন তিনি।

বরিশালে ইউএনওর বাসায় হামলা প্রসঙ্গে তিনি বলেন, বরিশালের ঘটনায় যারা জড়িত তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রশাসনকে নির্দেশ দিয়েছেন। ইতোমধ্যে বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, করোনা মহামারির মধ্যেও শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্ব ও সুদক্ষ পরিচালনার কারণে বিশ্বের বিভিন্ন দেশের চেয়ে বাংলাদেশ ভালো অবস্থানে রয়েছে।

তিনি বলেন, পাকিস্তানের মিডিয়াতেও শেখ হাসিনার প্রশংসা করা হচ্ছে। সে দেশের বিশেষজ্ঞগণ তাদের শাসকগোষ্ঠীকে বাংলাদেশ থেকে শেখার পরামর্শ দিয়েছেন।

সেতুমন্ত্রী বলেন, সন্ত্রাসের মাধ্যমে বিএনপি দেশের জনগণকে শাসন করতে চেয়েছিল। তারা দেশকে আন্তর্জাতিক সন্ত্রাসবাদের চারণভূমিতে পরিণত করতে চেয়েছিল।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগের হাত ধরে বাংলাদেশ আজ বিশ্বের কাছে একটি শান্তি ও সম্প্রীতির জনপদে পরিণত হয়েছে বলে জানান ওবায়দুল কাদের।

বার্তা বাজার/নব

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *