পাবনায় পদ্মা-যমুনার পানি আশঙ্কাজনকভাবে বাড়ছে, নিম্নাঞ্চল প্লাবিত

বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে যমুনা ও পদ্মার পানি। ছবি- বার্তা বাজার

টানা বর্ষণ আর উজানের ঢলে পাবনায় পদ্মা ও যমুনা নদীতে হু হু করে পানি বৃদ্ধি পাচ্ছে। এরই মধ্যে জেলার মধ্য দিয়ে প্রবাহিত ইছামতি, হুরাসাগর, গুমানি, চলনবিলসহ বেশ কিছু নদ-নদীতে পানি বৃদ্ধি পেয়েছে।

ঈশ্বরদী উপজেলার পাকশী হার্ডিঞ্জ ব্রিজ পয়েন্টের পদ্মা নদীতে বিপৎসীমার মাত্র ১৬ সেন্টিমিটার নিচ দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। অন্যদিকে প্রতিদিনই বেড়ায় যমুনা নদীতে পানি বৃদ্ধি পেয়েছে। বিপৎসীমার ৬ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে পানি।

স্থানীরা জানায়, পদ্মা ও যমুনার তীরবর্তী নিচু এলাকাতে পানি প্রবাহিত হচ্ছে। প্রতিদিনই পানি প্রবেশ করছে নিচু এলাকাতে। পানিতে তলিয়ে যাচ্ছে উঠতি নানা ধরনের শবজি ও ফসলের ক্ষেত। পানিবন্দি হয়ে পড়ছে তীরবর্তী জনসাধারণ। অনেকেই ইতিমধ্যে বাড়িঘর সড়াতে ব্যস্ত সময় অতিবাহিত করছেন। অনেকের মধ্যেই সহায় সম্বল হারানোর উৎকণ্ঠা কাজ করছে।

পাবনা পানি উন্নয়ন বোর্ডের সহকারী প্রকৌশলী মোশারফ হোসেন জানান, গত ২৪ ঘণ্টায় পদ্মা নদীর হার্ডিঞ্জ ব্রিজ পয়েন্টে ১৮ সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়েছে। এই পয়েন্টে পানির উচ্চতা এখন ১৪ দশমিক শূন্য ৯ মিটার। পাকশী হার্ডিঞ্জ ব্রিজ পয়েন্টে বিপৎসীমা ১৪ দশমিক ২৫ মিটার। পানি বৃদ্ধি পাওয়ায় এই পয়েন্টে বিপৎসীমার মাত্র ১৬ সেন্টিমিটার নিচ দিয়ে পানি প্রবাহিত হচ্ছে।

মাসুদ রানা/বার্তা বাজার/এসজে

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *