বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে রায়পুরায় স্মরণ সভা

নরসিংদীর রায়পুরায় বীরশ্রেষ্ঠ মতিউর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে ফ্লাইট ল‍্যাফটেন‍্যান্ট বীরশ্রেষ্ঠ মতিউর রহমান এর ৫০তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে স্মরণ সভা ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২০ আগস্ট) সকাল ৯ টায় রায়পুরা উপজেলা পরিষদের হলরুমে এই স্মরণ সভা ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়।

বীরশ্রেষ্ঠ মতিউর রহমান ফাউন্ডেশনের সভাপতি এমএ কাউছার আহমেদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রায়পুরা উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবদুস ছাদেক।

এ সময় উপস্থিত ছিলেন বিশিষ্ট কবি ও লেখক মহসিন খোন্দকার, রায়পুরা প্রেসক্লাবের সভাপতি মো: মোস্তফা খান, বীরশ্রেষ্ঠ মতিউর রহমান ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা শফিকুল ইসলাম শফিক, রায়পুরা প্রেসক্লাবের সাবেক সভাপতি মাহবুবুল আলম লিটন, ফাউন্ডেশনের উপদেষ্টা আবদুল হাই রানা, হাজী বাদল মিয়া প্রমূখ।

অনুষ্ঠানে বক্তারা বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের নামে তার গ্রামের বাড়ি রায়পুরায় মতিউর রহমানের নামে একটি স্টেডিয়ামসহ বিভিন্ন স্থাপনা নির্মাণের দাবী জানিয়েছেন

একে এম রেজাউল করিম/বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর