ব্রাহ্মণবাড়িয়ায় চালককে হত্যা করে অটোরিক্সা ছিনতাই

ব্রাহ্মণবাড়িয়ায় শাহীন মিয়া (২৫) নামের এক চালককে হত্যা করে অটোরিক্সা ছিনিয়ে নিয়ে গেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (১৯ আগস্ট) গভীর রাতে শহরতলীর উলচাপাড়া এলাকায় এ ঘটনাটি ঘটে।

নিহত শাহীন শহরের পশ্চিম মেড্ডা মৌবাগ এলাকার জাকির হোসেনের ছেলে।

নিহতের পরিবার জানায়, রাতে শাহীন তার গ্যারেজ থেকে অটোরিক্সা নিয়ে উলচাপাড়া যাওয়ার পথে দুর্বৃত্তরা তাকে উপর্যুপরি ছুরিকাঘাত করে অটোরিক্সাটি ছিনিয়ে নিয়ে যায়। পরে আহতাবস্থায় শাহীন তার বাবাকে ফোন করলে পরিবারের লোকজন ও পুলিশ ঘটনাস্থলে এসে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ওসি এমরানুল ইসলাম জানান, ঘটনাটির তদন্ত চলছে। শুক্রবার সকালে নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

রাসেল আহমেদ/বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর