আতঙ্কে স্তব্ধ বরিশাল, আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা বৃদ্ধি

ইউএনওর বাসায় আনসার ও পুলিশের সঙ্গে ছাত্রলীগ-যুবলীগ-আওয়ামী লীগকর্মীদের সংঘর্ষ। ছবি- সংগৃহীত

বরিশাল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুনিবুর রহমানের সরকারি বাসভবনে হামলার ঘটনায় আতঙ্কে স্তব্ধ বরিশাল।

যেকোনো ধরণের অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলা করতে বরিশালে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। নগরীর গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে পুলিশ মোতায়েন করে হয়েছে। এছাড়াও গাড়িতে করে টহল দিতে দেখা গেছে পুলিশকে।

পুলিশের পাশাপাশি নগরীতে বিজিবি মোতায়েন করা হচ্ছে। ইতোমধ্যে খুলনা থেকে ১০ প্লাটুন বিজিবি রওনা হয়েছেন বলে জেলা প্রশাসন সূত্রে জানা গেছে।

পুলিশ-বিজিবির পাশাপাশি পিরোজপুর ও পটুয়াখালী থেকে ১০ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটকেও আনা হয়েছে। তারা পুলিশ-বিজিবির সঙ্গে মাঠে থাকবেন।

এদিকে ইউএনওর বাসায় হামলার ঘটনায় সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহকে গ্রেফতারের দাবি জানিয়েছে প্রশাসনের কর্মকর্তাদের সংগঠন বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসোসিয়েশন।

উল্লেখ্য, বুধবার (১৮ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে আনসার ও পুলিশের সঙ্গে ছাত্রলীগ-যুবলীগ-আওয়ামী লীগকর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটে। বরিশাল সদর ‍উপজেলা পরিষদ চত্বরে অবৈধ বিলবোর্ড, ব্যানার সরানোকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে পুলিশের ১৫-২০ জন ও আনসারের তিন সদস্যসহ ৩০-৪০ জন আহত হয়েছেন।

বার্তা বাজার/নব

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *