করোনাভাইরাসে আক্রান্ত ও উপসর্গ নিয়ে দেশের কোথাও কোথাও মৃত্যু কমলেও কোথাও বাড়ছে। গত ২৪ ঘণ্টায় দেশের ৯ জেলায় করোনায় ও উপসর্গ নিয়ে ৬০ জনের মৃত্যু হয়েছে।
শুক্রবার (২০ আগস্ট) সকাল পর্যন্ত পাওয়া খবরে এ তথ্য জানা গেছে।
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনায় ও উপসর্গ নিয়ে ১২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনায় ছয়জন ও উপসর্গ নিয়ে ছয়জন মারা গেছেন।
ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ১৩ জন। এর মধ্যে পাঁচজন করোনায় ও আটজন উপসর্গ নিয়ে মারা গেছেন।
চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় আরও ১০ জনের মৃত্যু হয়েছে। কুমিল্লায় করোনা ও উপসর্গ নিয়ে মারা গেছেন সাতজন। করোনায় আক্রান্ত হয়ে ও উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় বরিশালে আটজন, ফরিদপুরে পাঁচজন, টাঙ্গাইলে দুইজন, সাতক্ষীরায় দুইজন ও খুলনায় একজন মারা গেছেন।
বার্তা বাজার/নব