ময়মনসিংহ মেডিকেলে করোনায় আরও ১৩ জনের মৃত্যু

করোনাভাইরাসে আক্রান্ত ও উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে আরও ১৩ জনের মৃত্যু হয়েছে।

শুক্রবার (২০ আগস্ট) সকালে এ তথ্য নিশ্চিত করেছেন হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. মহিউদ্দিন খান মুন।

তিনি জানান, বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় ১৩ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে পাঁচজন করোনায় ও আটজন উপসর্গ নিয়ে মারা গেছেন।

ডা. মহিউদ্দিন খান মুন বলেন, হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন ৩২ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩২ জন। হাসপাতালের আইসিইউতে ২১ জনসহ মোট ২৬৯ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন।

বার্তা বাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর