নির্বাচন ‘দেখতে’ রাশিয়ায় যাচ্ছেন সিইসি নূরুল হুদা
বাংলাদেশের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা রাশিয়া সফরে যাচ্ছেন। দেশটির আইনসভা নির্বাচন পর্যবেক্ষণের জন্য তিনি আমন্ত্রণ পেয়েছেন।
আগামী ১৭ থেকে ১৯ সেপ্টেম্বর দেশটির পার্লামেন্টের নিম্নকক্ষ ‘স্টেট দুমা’র ভোটগ্রহন হবে। রাশিয়ার নির্বাচন কমিশনের আমন্ত্রণে এই সফরে তারা সেখানে পাঁচ দিন অবস্থান করবেন।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, সিইসির এই সরকারি সফরের বিষয়ে বৃহস্পতিবার নির্বাচন কমিশন সচিবালয়ের আর্থিক ব্যয় অনুমোদনের দায়িত্বে থাকা প্রধান হিসাব রক্ষকের কাছে চিঠি পাঠানো হয়েছে।
প্রেরিত চিঠিতে বলা হয়, সিইসি ১৬ সেপ্টেম্বর থেকে ২১ সেপ্টেম্বর পর্যন্ত রাশিয়ায় অবস্থান করবেন। সরকারি এ সফরে সিইসির সফরসঙ্গী হিসেবে তার পিএস এ কে এম মাজহারুল হকও যাচ্ছেন।
বার্তা বাজার/এসজে