নিলয়ের স্ত্রীকে বাজে মন্তব্য, অভিযোগের তীর তাসকিনের দিকে

কিছুদিন আগেই অভিনেতা নিলয় আলমগীরের দ্বিতীয় বিয়ের খবর প্রকাশ হয় গণমাধ্যমে। এরপর বিষয়টিকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম হয়। নেতিবাচক মন্তব্যও আসে প্রচুর।

কিন্তু এবার অভিযোগ উঠেছে জাতীয় দলের ক্রিকেটার তাসকিন আহমেদের বন্ধুরা নিলয়ের বৈবাহিক অবস্থা নিয়ে বাজে মন্তব্য করেছেন। এমনকি তাসকিন আহমেদ তখন পাশে থাকলেও নীরব ভূমিকা পালন করেছেন বলে অভিযোগ করছেন নিলয়।

সম্প্রতি তাসনুভা তাবাসসুম হৃদিকে বিয়ের পর পর্যটন নগরীতে বেড়াতে যান তিনি। এরপর বৃহস্পতিবার (১৯ আগস্ট) নিজের ফেসবুকে পেইজে লিখেন, একজন জাতীয় দলের ক্রিকেটার এর পাশে দাঁড়িয়ে তার বন্ধুরা যখন আমার বউকে কমেন্ট পাস করে, “সেকেন্ড ওয়াইফ নাকি থার্ড” এবং সেই ক্রিকেটার কিছুই না বলে চুপচাপ শুনতে থাকে। তখন সাধারণ মানুষের ফেসবুকের কমেন্টের দোষ ধরে লাভ নাই। এই ক্রিকেটার নিজেও কিন্তু তার বিয়ের সময় আজে বাজে কমেন্টস এর শিকার হয়েছিলেন।

তবে পোস্টটি বেশিক্ষণ রাখেননি নিলয়। ডিলিট করে দেন।

এদিকে জিম্বাবুয়ে ও অস্ট্রেলিয়া সিরিজের পর ছুটিতে রয়েছেন জাতীয় দলের ক্রিকেটাররা। সামনের মাসেই শুরু হতে যাচ্ছে নিউজিল্যান্ড সিরিজ। এই ছুটিতে স্ত্রী সৈয়দা রাবেয়া নাইমাকে নিয়ে কস্কবাজারে বেড়াতে যান তাসকিন।

কক্সবাজার থেকে ফেরার পর গণমাধ্যমের সাথে কথা বলেন তাসকিন। তিনি জানান, পোস্ট দেখে মনে হচ্ছে আমাকেই ইঙ্গিত দেয়া হয়েছে। কারণ কক্সবাজারে আমি ছাড়া জাতীয় দলের আর কেউ ছিল না। এমন কিছু হলে নিলয় আমাকে বলতে পারতেন। আমি তার সঙ্গে কথা বলেছি। তিনি আমাকে জানিয়েছেন, পোস্টটা আমাকে নিয়ে দেননি।

বিষয়টি নিয়ে সুশান্ত উৎসব নামে এক ব্যক্তি ফেসবুকে লিখেছেন, নীলয় আলমগীর তার পোস্ট ডিলিট করে দিয়েছেন। বিষয়টা স্রেফ হাস্যকর! জাতীয় দলের একজন ক্রিকেটারকে উদ্দেশ্য করে পোস্ট দেওয়ার পর তা ডিলিট করে কী বুঝালেন এই অভিনেতা! তিনি বোধহয় আলোচনায় আসতেই এমনটা করেছিলেন…।

অন্যদিকে ফেসবুক ব্যবহারকারী সুমন দেলোয়ার মন্তব্য করেছেন, উনি স্রেফ আলোচনায় আসার জন্য বিয়ের পর থেকে এ নিয়ে পোস্ট করেই যাচ্ছেন এসবে পাত্তা দেওয়ার এমন কিচ্ছু নেই।

আশরাফ বিন আহমেদ নামে এক ব্যক্তি মন্তব্য করেন, কিছু জিনিস ভাই বেশি বেশি করে ফেলে।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর