গণতন্ত্র বাদ, শরিয়া আইনে চলবে তালেবানের আফগান

তালেবান। ছবি- সংগৃহীত

আফগানের ক্ষমতা তালেবানের হাতে। এখন তার ব্যস্ত ক্ষমতাকে পাকাপোক্ত করতে। রাজধানীর প্রতিটা এলাকায় চেকপোস্ট বসিয়ে নাগরিকদের নিয়ন্ত্রণ করলেও আন্তর্জাতিক বিমানবন্দরের দখল পায়নি। সেটা এখনও মার্কিনীদের হাতেই।

এই বিমানবন্দরের চারদিকে তালেবান অবস্থান নিয়েছে। দেশত্যাগ করতে বিমানবন্দর অভিমূখে যাওয়া নাগরিকদের বাঁধা দেওয়ার জন্য তাদের এই অবস্থান।

এদিকে তালেবানের এক মূখপাত্র জানিয়েছে, শুক্র অথবা শনিবারের মধ্যেই তারা সরকার ঘোষণা করবে। তারা আরও জানায়, গণতান্ত্রিক সরকার তারা গঠন করবে না। তাদের সরকার চল্বে শরিয়া আইন অনুযায়ী।

বিবিসি, সিএনএন, আলজাজিরা ও রয়টার্স থেকে পাওয়া সংবাদ অনুযায়ী, দু-এক দিনের মধ্যেই আফগানিস্তানে তালেবান সরকার গঠনের কাজ হয়ে যাবে বলে জানিয়েছে তালেবান কর্তৃপক্ষ। দোহায় এ নিয়ে চলছে আলোচনা। সরকার গঠনে বিভিন্ন রাজনৈতিক প্রতিনিধির সঙ্গে কথাবার্তা চলছে।

বার্তা বাজার/এসজে

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *