ঢাবির ৭ কলেজের ২য় বর্ষের পরীক্ষা ১ সেপ্টেম্বর শুরু

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধিভূক্ত ৭ কলেজের দ্বিতীয় বর্ষের ‘অনিয়মিত-মানোন্নয়ন’ পরীক্ষার রুটিন প্রকাশ করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (১৯ আগস্ট) রাতে সাত কলেজের সমন্বয়ক ও ঢাকা কলেজের অধ্যক্ষ আই কে সেলিম উল্লাহ খন্দকার জানান, ১ সেপ্টেম্বর থেকে দ্বিতীয় বর্ষের এই পরীক্ষা শুরু হবে। চলবে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত।

সম্প্রতি লকডাউনের কারণে করোনা পরিস্থিতির অবনতি হলে ঢাবির ৭ কলেজের পরীক্ষাসহ দেশের সব বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা স্থগিত করা হলে নানাবিধ কারণে পরদিনই স্থগিত করা পরীক্ষা নেওয়ার দাবিতে রাজধানীর নীলক্ষেত মোড় অবরোধ করে শিক্ষার্থীরা।

পরে শিক্ষামন্ত্রী ঢাবি ও ৭ কলেজের অধ্যক্ষদের সাথে আলোচনা করে বিশেষ শর্তে শুধু মাত্র ৭ কলেজের পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নেন। কিন্তু পূণরায় লকডাউনের কারণে আবার সব পরীক্ষা স্থগিত হয়ে যায়। এর মধ্যে ২য় বর্ষ অনার্স অনিয়মিত, মানোন্নয়ন ও বিশেষ (অনিয়মিত ও মানোন্নয়ন) পরীক্ষা অন্যতম। এটি নিয়মিত পরীক্ষা নয়।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর