মাস্ক না পরায় ৬ সপ্তাহের জেল দিলো সিঙ্গাপুর

সিঙ্গাপুরের একটি আদালত মাস্ক না পরায় বেনজামিন গ্লিন (৪০) নামে এক ব্রিটিশ নাগরিককে ৬ সপ্তাহের কারাদণ্ড দিয়েছে। আন্তর্জাতিক একটি গণমাধ্যমে বলা হয়েছে, ওই ব্যক্তি বারবার করোনা বিধি ভঙ্গ করায় সিঙ্গাপুরের আদালত তাকে এই শাস্তি দেন।

জানা যায়, বেনজামিন গ্লিন গত মে মাসে সিঙ্গাপুরে ট্রেনে চড়াকালীন মাস্ক পরেননি। এরপর জুলাইয়ে তাকে আদালতে হাজির হওয়ার নির্দেশ প্রদান করা হয়।

বুধবার (১৮ আগস্ট) আদালত এ ব্রিটিশ যুবকে চারটি অভিযোগে দোষী সাব্যস্ত করে। তার বিরুদ্ধে অন্যান্য অভিযোগগুলো-জনসম্মুখে কাণ্ডজ্ঞানী আচরণ করা এবং সরকারি কর্মচারীদেরকে হুমকি প্রদান করা।

বুধবার বেনজামিন গ্লিন তার বিরুদ্ধে আনিত অভিযোগগুলোকে ,ইচ্ছামত উল্লেখ করে আদালতের কাছে অভিযোগ বাতিলের আহ্বান জানান। তিনি যুক্তরাজ্যে ফিরবার জন্য পাসপোর্ট ফেরত চান।

সিঙ্গাপুরের আদালতের বিচারক তাকে ‘সিঙ্গাপুরে তিনি আইনের বাইরে নন’ বলে মন্তব্য করেন।

এশিয়ার ব্যবসায়িক হাব সিঙ্গাপুর কট্টর বিধিনিষেধ পালনের জন্য সুপরিচিত।

বার্তা বাজার/এসবি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর