আজ শুক্রবার (২০ আগস্ট) মহরমের ১০ তারিখ, পবিত্র আশুরা। ইসলামের ইতিহাসে বিশ্ব মুসলিমের জন্য ঘটনাবহুল, গভীর শোকাবহ দিন। আরবি হিজরি সন অনুসারে ১০ মহররম কারবালায় হজরত মুহাম্মদ (সা.)-এর দৌহিত্র ইমাম হোসেনের মৃত্যুর দিনটি সারা বিশ্বের মুসলমানরা ত্যাগ ও শোকের দিন হিসেবে পালন করে।
হিজরি ৬১ সনের ১০ মহররম এই দিনে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর দৌহিত্র হযরত ইমাম হোসেইন (রা.) এবং তাঁর পরিবার ও অনুসারীরা অন্যায়-অবিচারের বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়ে ফোরাত নদীর তীরে কারবালা প্রান্তরে ইয়াজিদ বাহিনীর হাতে শহীদ হন। আত্মত্যাগের এই ঘটনা ইসলামের ইতিহাসে সমুজ্জ্বল হয়ে আছে।
বিশ্ব মুসলিম ত্যাগ ও শোকের প্রতীকের ইসলামের ইতিহাসের এ ঘটনা স্মরণ করে যথাযোগ্য মর্যাদায় দিনটি পালন করে থাকে। বাংলাদেশেও যথাযোগ্য মর্যাদায় ও সংক্ষিপ্ত কর্মসূচিতে স্বাস্থ্যবিধি মেনে পবিত্র আশুরা পালিত হবে। ধর্ম মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, করোনা ভাইরাস সংক্রমণ পরিস্থিতির কারণে এবার পবিত্র আশুরা উপলক্ষে সব ধরনের তাজিয়া মিছিল, শোভাযাত্রা, মিছিল বন্ধ থাকবে।
বার্তা বাজার/এসবি