হেফাজতের নতুন আমির মুহিবুল্লাহ বাবুনগরী

মুহিবুল্লাহ বাবুনগরী। ফাইল ছবি

হেফাজতে ইসলামের নতুন আমিরে নাম ঘোষণা করা হয়েছে। নতুন আমির হিসেবে মুহিবুল্লাহ বাবুনগরীর নাম ঘোষণা করা হয়। সংগঠনটির মহাসচিব নুরুল ইসলাম জেহাদী বৃহস্পতিবার (১৯ আগস্ট) রাতে এ ঘোষণা দেন।

বৃহস্পতিবার হেফাজতের আমির আল্লামা জুনায়েদ বাবুনগরীর মৃত্যু বরণ করার পর নতুন আমির নিয়োগের সিদ্ধান্ত নেন হেফাজতে ইসলামের নেতারা। হেফাজতের ১৬ সদস্য বিশিষ্ট উপদেষ্টা কমিটির প্রধান উপদেষ্টা ছিলেন মুহিবুল্লাহ বাবুনগরী। প্রয়াত হেফাজত আমির মাওলানা জুনায়েদ বাবুনগরী ও মুহিবুল্লাহ বাবুনগরী সম্পর্কে মামা-ভাগ্নে। মুহিব্বুল্লাহ বাবুনগরী ইসলামী ঐক্যজোটের সিনিয়র ভাইস চেয়ারম্যান ছিলেন।

এর আগে আল্লামা আহমদ শফীর নেতৃত্বাধীন হেফাজতের কমিটিতে সিনিয়র নায়েবে আমির হিসেবেও তিনি দায়িত্ব পালন করেন।

বাতা বাজার/এসবি

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *