গণহারে বুস্টার ডোজ দেয়া হবে যুক্তরাষ্ট্রে

আগামী মাস থেকে গণহারে করোনা টিকার বুস্টার ডোজ করোনা টিকার বুস্টার ডোজ যুক্তরাষ্ট্রে। এ কর্মসূচি শুরু হবে আগামী মাসের ২০ সেপ্টেম্বর থেকে। অন্তত ৮ মাস আগে দুই ডোজ পূর্ণ করেছেন এমন মার্কিনীদেরই বুস্টার ডোজ দেয়া হবে।

বুধবার (১৮ আগস্ট) দেশটির স্বাস্থ্য বিভাগের এক বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, মডার্না ও ফাইজার বায়োএনটেকের টিকা গ্রহীতারা পাবেন অগ্রাধিকার। তবে জনসন অ্যান্ড জনসনের টিকাগ্রহীতাদেরও বুস্টার ডোজ প্রয়োজন হবে বলে দেশটির বিশেষজ্ঞরা মত দিয়েছেন।

এর আগেও যুক্তরাষ্ট্র জরুরি ব্যবহারের উদ্দেশ্যে বুস্টার ডোজ প্রয়োগের সিদ্ধান্ত নিয়েছিলো। তবে এবার ডেল্টা ভ্যারিয়েন্ট রুখতেই এ পদক্ষেপ।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর