আল্লামা বাবুনগরীর জানাজা রাত ১১টায় হাটহাজারী অনুষ্ঠিত হবে
আল্লামা জুনায়েদ বাবুনগরীর জানাজা রাত ১১ টায় হাটহাজারী মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হবে বাবুনগরীর জানাজা। জানাজা শেষে হেফাজতের সাবেক আমির আল্লামা শাহ আহমদ শফীর কবরের পাশেই দাফন করা হবে বাবুনগরীকে।
এর আগে আগে, বাবুনগরী ইন্তেকালের পর থেকে জানাজা এবং দাফন নিয়ে বেশ কয়েকবার সিদ্ধান্ত পরিবর্তন করেছে হেফাজত ইসলাম এবং তার পরিবার। প্রথমে বাবুনগরীর প্রথম জানাজা বৃহস্পতিবার রাত ৭ টা ৩০ মিনেটে ও দ্বিতীয় জানাজা রাত সাড়ে ৯ টায় নিজ বাড়ি বাবুনগরে হওয়ার কথা থাকলেও পরে জানানো হয় রাত ১১ টায় হাটহাজারিতে জানাজা এবং দাফন সম্পন্ন করা করা হবে জানান।
পরে নিজ গ্রামের বাড়ি চট্টগ্রাম ফটিকছড়ি নাজিরহাট পৌরসভা বাবুনগর এলাকায় আনলে সেখানে গ্রামবাসী শেষ বারের মতো দেখে ।
পরে লাশ নিয়ে হাটহাজারী উদ্দেশ্যে লাশবাহী এ্যাম্বুলেন্স রওনা দিলে বাবুনগর মাদ্রাসার ছাত্র এলাকার জনগন প্রতিবন্ধকতা সৃষ্টি করে। পরে আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী অনুরোধে মসজিদের মাইকে এনাউন্স করলে সেখানথেকে নিতে দেওয়া হয় ।
এর আগে, আল্লামা জুনায়েদ বাবুনগরী চট্টগ্রাম নগরীর সিএসসিআর হাসপাতালে বেলা ১২টা ৪০ মিনিটে মৃত ঘোষণা করে চিকিৎসকরা।
মো: ইউসুফ হোসেন/বার্তা বাজার/টি