শপিং ব্যাগ থেকে অর্ধশত গুলি উদ্ধার

কক্সবাজার জেলার রামুতে অভিযানের সময় একটি শপিং ব্যাগ তল্লাশি করে ৫০টি রাইফেলের গুলি ও ২৫টি কার্তুজসহ দুইজনকে আটক করেছে র‌্যাব। গতকাল বুধবার (১৮ আগস্ট) দিবাগত মধ্যরাতে রামু উপজেলার রশিদনগর ইউনিয়নের পানিরছড়া মামুন মিয়া বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়।

র‌্যাব-১৫ কক্সবাজার ব্যাটালিয়ানের অধিনায়ক উেইং কমান্ডার আজিম আহমেদ বৃহস্পতিবার (১৯ আগস্ট) সংবাদমাধ্যমকে এ বিষয়টি নিশ্চিত করেছেন।

যাদের আটক করা হয়েছে- চট্টগ্রাম জেলার পটিয়া উপজেলার জঙ্গলখাইন ইউনিয়নের নাইখাইন কাজি বাড়ি এলাকার মৃত ফজলুল হকের ছেলে ইসকান্দারুল হক জিতু (৩০) এবং কক্সবাজার জেলার রামু উপজেলার রশিদনগর ইউনিয়নের বড় ধলিরছড়া এলাকার আবুল হোসেনের ছেলে মো. সরওয়ার কামাল (৩১)।

উইং কমান্ডার আজিম সংবাদমাধ্যমকে বলেন, বুধবার মধ্যরাতে রামুর রশিদনগর ইউনিয়নের পানিরছড়া মামুন মিয়া বাজার এলাকায় কতিপয় লোকজন অস্ত্র কেনাবেচার জন্য অবস্থান করছে- এমন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি দল ওই এলাকায় অভিযান চালায়। অভিযানকালে র‌্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে ২/৩ জন পালিয়ে গেলেও ধাওয়া দিয়ে দুইজনকে আটক করা সম্ভব হয়। পরে আটকদের সঙ্গে থাকার একটি শপিং ব্যাগ তল্লাশি করে ৫০টি রাইফেলের গুলি ও ২৫টি কার্তুজ পাওয়া যায়।’

আটকদের বিরুদ্ধে অস্ত্র আইনে রামু থানায় মামলা হয়েছে বলেও জানান তিনি।

বার্তা বাজার/এসবি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর