লোকালয়ে বন্য হাতির প্রবেশ, ৭ ঘন্টা পর ফিরেলো পাহাড়ে
এবার আনোয়ারায় পাহাড় থেকে দলছুট একটি বন্য হাতি লোকালয়ে ডুকে পরে। খাবারের খোঁজে ঝুঁকির মুখে পড়ে হাতিটি। প্রায় সাত ঘন্টা যৌথ প্রচেষ্টার পর নিরাপদে বনে ফিরিয়ে দেওয়া হয়েছে বলেও জানান উপজেলা প্রশাসন।
বৃহস্পতিবার (১৯ আগস্ট) ভোর ৬টার পরে পাহাড় থেকে দলছুটে ডুকে পরে উপজেলার বরুমচড় ইউনিয়নের পশ্চিম বরুমচড়া হয়ে বটতলী ও বারশত ইউনিয়নের বিভিন্ন গ্রামের জনবসতিপূর্ণ এলাকাতে নেমে এসো ঘোরাফেরা করতে দেখা যায়।
এ সময় স্থানীয়দের মাঝে আতঙ্ক সৃষ্টি হয়। পরে উপজেলা প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনী, বনবিভাগ, জনপ্রতিনিধিদের দীর্ঘ প্রচেষ্টায় জনবসতিপূর্ণ এলাকা থেকে হাতিটিকে দুপুর সাড়ে ১২ টার পর নিরাপদে বনে ফিরিয়ে দেওয়া হয়েছে দেয়াং পাহাড়ে। হাতিটি পাহাড়ে ফিরে গেলে স্থানীয়দের মাঝে ফিরে আসে স্বস্তি ।
সুমন শাহ/বার্তা বাজার/টি