সময়ের ফোক কন্ঠ শিল্পী ও সঙ্গীত পরিচালক এস রুহুল’র করোনাকালীন বাস্তবতা নিয়ে ‘বিষন্ন মন’ শিরোনামে একটি গান বাজারে এসেছে। এটি গীতিকার জাহিদুল ইসলাম লিখেছেন এবং সুর করার পাশাপাশি সংগীতায়োজন করেন এ শিল্পী নিজেই। গানটি মিউজিক ভিডিও আকারে গত সপ্তাহে ইরা মাল্টিমিডিয়া ইউটিউবে প্রকাশিত হয়েছে বলে জানান এস রুহুল।
তিনি বলেন, গানটি মন থেকে করা,বর্তমান পরিস্থিতি পৃথিবীর সবাইকে এক অদ্ভুত পরিস্থিতিতে পৌঁছে দিয়েছে,যেখানে খুব কাছের মানুষগুলো আজ অনেক দুরের অবস্থানে। করোনা এক প্রলয়ংকরী মহামারী তাই মনের আবেগ থেকে গানটি করেছি,গানটি প্রকাশের পর থেকে বেশ প্রশংসা কুড়িয়েছে গানটির সাথে সম্পৃক্ত সবাই।সবার ভালোবাসা ও দোয়া কামনা করছি।
উল্লেখ্য, ‘বিষন্ন মন’ ভিডিওচিত্রে দেখানো হয়েছে মহামারি খুব কাছের মানুষগুলোকে ও পর করে দিয়েছে। যেখানে একজন প্রেমিক তার প্রেমিকার সাথে ও একজন স্বামী তার স্ত্রীর বসে একান্তে কথা বলতে পারছে না। এ যেন এক না-বলা কষ্টমাখা পরিস্থিতির মুখোমুখি সবাই, এমনটাই দেখানো হয়েছে গানটির ভিডিওচিত্রে।
বার্তা বাজার/এসবি