বরগুনায় পৌর মেয়রের উদ্যোগে করোনা প্রতিরোধ বুথ স্থাপন
বরগুনা পৌরসভার উদ্যোগে তিনটি করোনা প্রতিরোধ বুথ স্থাপন করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ আগস্ট) পৌরসভার সামনে প্রথম করোনা প্রতিরোধ বুথ স্থাপন করা হয়।
এ বুথের উদ্বোধন করেন, বরগুনা পৌরসভার মেয়র অ্যাডভোকেট কামরুল আহসান মহারাজ। বেলা বারোটায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে দ্বিতীয় বুথের উদ্বোধন করেন, জেলা প্রশাসক হাবিবুর রহমান। সিভিল সার্জন অফিসের সামনে তৃতীয় বুথের উদ্বোধন করেন, সিভিল সার্জন ডা. মারিয়া হাসান।
বরগুনা পৌরসভার উদ্যোগে পরীক্ষামূলকভাবে করোনা প্রতিরোধ বুথের উদ্বোধন করা হয়েছে। বিশেষভাবে তৈরি এ বুথে সংরক্ষিত হ্যান্ড স্যানিটাইজার থেকে যে কেউ হ্যান্ড স্যানিটাইজ করতে পারবেন। প্রয়োজন হলে নিতে পারবেন মাস্ক।
পরীক্ষামূলকভাবে তৈরি এ বুথের ব্যবহারিক প্রয়োজনীয়তা ও কার্যকরীতার উপর ভিত্তি করে পর্যায়ক্রমে তা পৌর শহরের জনগুরুত্বপূর্ণ অফিস-আদালতসহ পাড়ায় মহল্লায় স্থাপন করা হবে।
এসময় পৌরসভার অধিকাংশ কাউন্সিলর ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গও উপস্থিত ছিলেন।
মোঃ মেহেদী হাসান/বার্তা বাজার/টি