পুঁজিবাজারে লেনদেনে সেরা দশ

সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার। এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্যসূচকের লেনদেনে দর বৃদ্ধির সবার উপরে রয়েছে সাউথবাংলা ব্যাংক লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

বৃহস্পতিবার (১৯ আগস্ট) এক টাকা ৬০ পয়সা বা ১০ শতাংশ শেয়ারটির দাম বেড়েছে। সর্বশেষ শেয়ারটি ১৭ টাকা ৬০ পয়সা দরে লেনদেন হয়। এক হাজার ৪৯২ বারে কোম্পানিটির ৫ লাখ ৯৫ হাজার ৯১টি শেয়ার লেনদেন হয়।

এ দিনটিতে দ্বিতীয় স্থানে রয়েছে পূরবী জেনারেল ইন্স্যুরেন্স লিমিটেড দর বৃদ্ধি পায় ৪ টাকা বা ৯.৯৩ শতাংশ। কোম্পানিটির শেয়ার সর্বশেষ ৪৪ টাকা ৩০ পয়সা দরে লেনদেন হয়।

সেরা দশের তালিকায় তৃতীয় স্থানে রয়েছে কর্ণফুলী ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। এর দর ৪ টাকা বা ৯.৮০ শতাংশ বৃদ্ধি পায়। এ কোম্পানিটির শেয়ার সর্বশেষ ৪৪ টাকা ৮০ পয়সা দরে লেনদেন হয়।

সোর তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হলো— সিটি জেনারেল ইন্স্যুরেন্স, মেট্রো স্পিনিং, জনতা ইন্স্যুরেন্স, স্যালভো কেমিক্যাল, ডিজিআইসি আনলিমা ইয়ার্ন ও আমান ফিড লিমিটেড।

বার্তা বাজার/এসবি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর