টাঙ্গাইলে অস্ত্রসহ কাউন্সিলর গ্রেফতার
যুবলীগ নেতা হত্যা, চাঁদাবাজিসহ একাধিক মামলায় টাঙ্গাইল পৌরসভার ১৭নং ওয়ার্ডের বর্তমান কাউন্সিল ও টাঙ্গাইল জেলা যুবলীগের সাবেক সহসভাপতি আতিকুর রহমান মোর্শেদকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৯ আগস্ট) দুপুর পৌনে দুইটার দিকে টাঙ্গাইল পৌরসভার সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারের পর তার বাসায় অভিযান চালিয়ে দুইটি পিস্তল, ছয় রাউন্ড গুলি ও দুইটি ম্যাগজিন উদ্ধার করা হয়েছে।
টাঙ্গাইলের পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, আতিকুর রহমান মোর্শেদের বিরুদ্ধে ২০১২ সাল থেকে এ পর্যন্ত ১০টি মামলা রয়েছে। এর মধ্যে যুবলীগের দুই নেতাসহ বেশকয়েকজনকে হত্যা, পৌরসভার মেয়রকে মারপিট, ধর্ষনের চেষ্টা ও চাঁদাবাজি উল্লেখ্যযোগ্য।
তিনি আরও বলেন, বৃহস্পতিবার (১৯ আগস্ট) সকালে তার বিরুদ্ধে পাঁচ লাখ টাকার চাঁদাবাজির মামলা করেন এক যুবক। এরপরই পরিপ্রেক্ষিতে তাকে গ্রেফতার করা হয়। পরে দুপুরে তার বিশ্বাস বেতকা বাসায় দ্বিতীয় তলা বাসায় অভিযান চালিয়ে ছাদে কম্বলের ভেতরে লুকিয়ে রাখা একটি নাইন এমএম পিস্তল ও একটি ৭.৬২ পিস্তল, ছয় রাউন্ড গুলি এবং দুইটি ম্যাগজিন উদ্ধার করা হয়।
পুলিশ সুপার এ সময় বলেন, যেহেতু তিনি বর্তমানে কাউন্সিলর। তাই এ অভিযান যেনো প্রশ্নবিদ্ধ না হয় তাই নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে অভিযান পরিচালনা করা হয়।
হাসান সিকদার/বার্তা বাজার/টি