সরকারি চাকরিপ্রার্থীরা বয়সে ছাড় পেলেন ২১ মাস

মহামরি করোনা (কোভিড-১৯) সংক্রমণ চাকরিপ্রার্থীদের নিয়োগ কার্যক্রম আটকে রয়েছে। ক্ষতিগ্রস্ত এ প্রার্থীদের সরকারি চাকরিতে আবেদনের বয়সে ছাড় দেওয়া হয়েছে ২১ মাস।

বৃহস্পতিবার (১৯ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয় এ ছাড়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করতে মন্ত্রণালয় ও বিভাগগুলোকে নির্দেশনা দিয়েছেন।

ছাড় দেওয়ার নির্দেশনা হয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সংক্রান্ত প্রস্তাব অনুমোদন দেওয়ার পর।

এ নির্দেশনায় মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থাগুলোকে বলা হয়েছে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত প্রকাশিতব্য বিজ্ঞপ্তিতে প্রার্থীদের সর্বোচ্চ বয়সসীমা গত বছরের ২৫ মার্চ নির্ধারণ করার জন্য। অর্থাৎ ২০২০ সালের ২৫ মার্চ যাদের বয়স ৩০ বছর পূর্ণ হয়েছিল তারা ৩১ ডিসেম্বর পর্যন্ত জারি করা নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করতে পারবেন। ফলে তারা ২১ মাসের ছাড় পাবেন।

বার্তা বাজার/এসবি

বার্তা বাজার/এসবি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর