বঙ্গবন্ধুর সমাধিতে ইবি ভিসি ও প্রো-ভিসির শ্রদ্ধা নিবেদন

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. শেখ আবদুস সালাম ও নবনিযুক্ত প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোঃ মাহবুবুর রহমান টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন।

বৃহস্পতিবার (১৯ আগস্ট) দুপুরে শ্রদ্ধাঞ্জলি নিবেদনকালে তাঁদের সাথে ছিলেন ট্রেজারার অধ্যাপক ড. মোঃ আলমগীর হোসেন ভূঁইয়া।

শোকাবহ আগস্ট মাসে জাতির পিতার সমাধিতে শ্রদ্ধা নিবেদন পর বঙ্গবন্ধুর আত্মার প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরবতা পালন এবং তাঁর আত্মার শান্তি কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। শ্রদ্ধা নিবেদন শেষে তাঁরা পরিদর্শন বইতে স্বাক্ষর করেন।

উল্লেখ্য, মহামান্য রাষ্ট্রপতি ও ইসলামী বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর মোঃ আবদুল হামিদ গত ৩০ জুন প্রো-ভাইস চ্যান্সেলর হিসেবে অধ্যাপক ড. মোঃ মাহবুবুর রহমানকে নিয়োগ প্রদান করেন।

শ্রদ্ধা নিবেদন নিবেদনকালে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পর্যায়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

মোস্তাফিজ রাকিব/বার্তা বাজার/টি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর