পার্বতীপুরে অস্ত্র ও গুলিসহ যুবক আটক

দিনাজপুরের পার্বতীপুরে ৯ এমএম পিস্তল, শুটার গান (এলজি), গুলি ও ম্যাগাজিনসহ সজিব রানা (২২) নামে একজনকে আটক করেছে পুলিশ।

বুধবার (১৮ আগস্ট) রাত আনুমানিক পৌনে ৯টার দিকে অতিরিক্ত পুলিশ সুপার ফুলবাড়ী (সার্কেল) আসাদুজ্জামানের নেতৃত্বে পার্বতীপুরের ওসি ইমাম জাফর, আমবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের আইসি এএসআই আশুতোষ, এএসআই মিঠু মিয়া, এএসআই শাহিন কিবরিয়াসহ গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করে।

আটক সজিব রানা দিনাজপুর জেলার চিরিরবন্দর উপজেলার দৌলতপুর গ্রামের আমিনুল হকে ছেলে।

পুলিশ সুত্রে জানা যায়, পার্বতীপুর উপজেলার ৭ নং মোস্তফাপুর ইউনিয়নের ছোট রামচন্দ্রপুর গ্রামের আমবাড়ী পুরাতন গরুর হাট সংলগ্ন মতিন (সাবেক চেয়ারম্যান) এর লিচুর বাগানের পাশের কাচা রাস্তায় সজিব রানার মোটরসাইকেলে থাকা শপিং ব্যাগ তল্লাশী করে পুলিশ। তখন তার ব্যাগ থেকে একটি লোহার তৈরী ৯ এমএম পিস্তল , একটি লোহার তৈরি সিলভার রংগের ম্যাগাজিন, একটি দেশী লোহার তৈরি শুটার গান (এলজি) ও গুলি উদ্ধার করা হয়।

অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) মোমিনুল করিম বলেন, মোটরসাইকেল থাকা শপিং ব্যাগ তল্লাশী করে একটি লোহার তৈরী ৯ এমএম পিস্তল , একটি লোহার তৈরি সিলভার রংগের ম্যাগাজিন, একটি দেশী লোহার তৈরি শুটার গান( আল জি) ও গুলি উদ্ধার করা হয়। দিনাজপুর জেলা পুলিশ সব সময় যেকোন অপরাধে সদা তৎপর। যে কোনো তথ্য পাওয়ার সাথে সাথে আমরা ব্যবস্থা গ্রহন করি এবং গুরুত্ব সহকারে দেখি। আর এই রকম অভিযান অব্যাহত থাকবে।

এই বিষয়ে পার্বতীপুর থানায় অস্ত্র আইনে একটি মামলা রজুু করা হয়েছে। মামলা যেহেতু তদন্তাধীন রয়েছে অস্ত্র কোথায় এবং কাদের জন্য এনেছিল তা পরে জানানো হবে।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর