রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) পদে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মোঃ মতিউর রহমান।
বুধবার (১৮ আগস্ট) উপাচার্য অধ্যাপক ড. মোঃ হাসিবুর রশীদ এর নির্দেশে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার তাঁকে এই পদে নিয়োগ প্রদান করেন।
বৃহস্পতিবার (১৯ আগস্ট) তিনি স্বীয় পদে আনুষ্ঠানিকভাবে যোগদান করেছেন। এসময় পরীক্ষা নিয়ন্ত্রণ দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীরা তাকে ফুলেল শুভেচ্ছা জানান।
এ বিষয়ে অধ্যাপক ড. মতিউর রহমান বলেন, করোনাকালীন সময়ে তৈরি সেশনজট নিরসনে বিশ্ববিদ্যালয়ের চলমান অনলাইন ফাইনাল পরীক্ষার ফলাফল দ্রুত প্রকাশ করাই এখন বড় চ্যালেঞ্জ, এ কাজে আমি সকলের সহযোগিতা কামনা করছি।
তিনি আরো বলেন,ভবিষ্যতে পরীক্ষা নিয়ন্ত্রণ দপ্তরকে ডিজিটালাইজেশন এর মাধ্যমে ফলাফল অটোমেশন প্রক্রিয়া চালু করতে চান যেটা বিশ্ববিদ্যালয়ের সেশনজট কমানোর জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
বার্তা বাজার/এসজে