ফরিদপুরের বোয়ালমারীতে সড়ক দুর্ঘটনায় ইন্দ্রজিৎ কুণ্ডু (১৮) নামে এক এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৯ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার সাতৈর ইউনিয়নের কাদিরদী বাজারে এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়, বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে এই দুর্ঘটনা ঘটে। মোটরসাইকেলযোগে তিন বন্ধু বোয়ালমারী থেকে ফরিদপুর যাচ্ছিলেন। কাদিরদী নামক স্থানে পৌঁছলে অপেক্ষমাণ একটি ট্রাককে পেছন থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী এসএসসি পরীক্ষার্থী ইন্দ্রজিৎ কুন্ডু নিহত হন।
ইন্দ্রজিৎ স্থানীয় বোয়ালমারী জর্জ একাডেমির এসএসসি পরীক্ষার্থী। দুর্ঘটনায় অপর দুই মোটরসাইকেল আরোহী উচ্চ মাধ্যমিকের প্রথম বর্ষের দুই ছাত্র জিৎ ও সিয়াম আহত হন। আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ব্যাপারে বোয়ালমারী থানার ওসি মোহাম্মদ নুরুল আলম বলেন, ‘এ বিষয়ে আমার কাছে কোন খবর নেই। এখনই খোঁজ নিচ্ছি।’
মিয়া রাকিবুল/বার্তা বাজার/এসজে