গাইবান্ধায় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকীতে আলোচনা সভা

জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪১ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে বৃহস্পতিবার (১৯ আগস্ট) দুপুরে দলীয় কার্যালয় জিয়াউর রহমানের প্রতিকৃতিতে প্ষ্পুমাল্য অর্পণ, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আলোচনায় সভাপতিত্ব করেন জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আবু বকর সিদ্দিক স্বপন ও সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক শাহজালাল সরকার খোকন।

সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির উপদেষ্টা আলমগীর সাদুল্যা দুদু, সাংগঠনিক সম্পাদক মোশাররফ হোসেন বাবু, এ্যাড. মঞ্জুর মোর্শেদ বাবু, সদর থানা বিএনপির আহবায়ক খন্দকার ওমর ফারুক সেলু, স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব শফিকুল ইসলাম রুবেল, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক হুনান হক্কানী, জেলা যুবদলের সহ-সাধারণ সম্পাদক খন্দকার আল আমিন প্রমুখ।

বক্তারা সাবেক প্রধানমন্ত্রী ও দলীয় চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নামে দায়েরকৃত সকল হয়রানীমূলক মিথ্যা মামলা প্রত্যাহার এবং সকল নেতাকর্মীর নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান। শেষে দোয়া পরিচালনা করেন জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি আদম সুফি লেবু।

সুমন মিয়া/বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর